অব্যবহৃত ডেটা ফেরত পাবেন গ্রাহকরা

০৯ জানুয়ারি ২০২৪, ০১:০৪ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
প্রতীকী

প্রতীকী © ফাইল ছবি

‘মোবাইল ফোন অপারেটরদের ডেটা ও ডেটা প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা ২০২৩’ সংশোধন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতে করে শর্ত সাপেক্ষে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা এখন থেকে অব্যবহৃত ডেটার পুরোটাই ব্যবহার করতে পারবেন বা ফেরত পাবেন।

সম্প্রতি বিটিআরসি ডেটা ও ডেটা প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা সংশোধন করে অব্যবহৃত ডেটা যোগ হওয়ার নির্ধারিত সীমার নিয়মটি পুরোপুরি তুলে দিয়েছে।

তবে অব্যবহৃত ডেটা ফেরত পেতে জুড়ে দেওয়া হয়েছে শর্ত। এ শর্ত অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ পুনরায় কিনতে হবে, তাহলে অব্যবহৃত ডেটা তার সঙ্গে যোগ হবে।

নতুন এ সংশোধনীর আগে একজন গ্রাহক তার চলমান প্যাকেজের অব্যবহৃত ডেটার ৫০ গিগাবাইট পর্যন্ত ব্যবহারের সুযোগ পেতেন। তবে, নতুন নির্দেশনা অনুযায়ী এই সীমা আর থাকছে না।

বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান সংবাদমাধ্যমকে বলেন, গ্রাহকরা এখন তাদের যেকোনো পরিমাণ অব্যবহৃত ডেটা ব্যবহার করতে পারবেন।

নিখোঁজের একদিন পর উদ্ধার স্কুলছাত্র, অপহরণের কথা বলে টাকা আ…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্…
  • ১২ অক্টোবর ২০২৬
১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬