বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেল ২৩১ টন আলু

২৬ মার্চ ২০২৫, ০৮:৫৯ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৮ PM

© সংগৃহীত

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে কয়েক পর্যায়ের পর আবারও নতুন করে নেপালে গেল ২৩১ মেট্রিক টন আলু। এ নিয়ে এ বন্দর দিয়ে জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত কয়েক পর্যায়ে বাংলাদেশ থেকে দুই হাজার ৭৯ মেট্রিক টন আলু রপ্তানি করা হলো নেপালে।

মঙ্গলবার (২৫ মার্চ) ১১টি ট্রাকে করে এ আলু রপ্তানি করা হয়। রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন।

তিনি জানান, থিংকস টু সাপ্লাই, আমিন ট্রের্ডাস, ফাস্ট ডেলিভারি ও সুফলা মাল্টি প্রোডাক্ট লিমিটেড নামের চারটি রপ্তানিকার প্রতিষ্ঠান পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে।  আলু রপ্তানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে স্থলবন্দর বাংলাবান্ধাটি। মঙ্গলবার রপ্তানি করা আলুগুলো পরীক্ষা-নিরীক্ষা করে পাঠানোর ছাড়পত্র দেওয়া হয়েছে। এ পর্যন্ত দুই হাজার ৭৯ টন আলু নেপালে রপ্তানি হয়েছে।  

ট্যাগ: নেপাল
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close