বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম 

২৭ জুলাই ২০২৬, ০৯:৩৩ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

জ্বালানি তেলের দাম কমলেও বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক পাল্টাপাল্টি হামলা সাময়িক স্থগিত হওয়ার খবরে বাজারে অপরিশোধিত তেলের দর গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যার সরাসরি প্রভাব পড়েছে স্বর্ণের আন্তর্জাতিক বাজারে। সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের আগেই তেলের মূল্যহ্রাসে মূল্যস্ফীতি নিয়ে দুশ্চিন্তা কিছুটা কমে যাওয়ায় সোমবার বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম। খবর রয়টার্স

সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক লেনদেনের শুরুতে স্পট গোল্ডের (Spot gold) দাম ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪,০৮৭.৫৯ মার্কিন ডলারে পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে আগস্টে সরবরাহের জন্য স্বর্ণের ভবিষ্যৎ বিক্রয়মূল্য (Futures) ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৯০ ডলারে দাঁড়ায়। পাশাপাশি মার্কিন ডলারের দরসূচক ০.১ শতাংশ কিছুটা কমায় বিশ্বজুড়ে অন্য মুদ্রাধারীদের কাছেও মূল্যবান এই ধাতুর চাহিদা বেড়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, টানা দুই সপ্তাহ পাল্টাপাল্টি হামলার পর সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরান হামলা স্থগিত রাখার পর অপরিশোধিত তেলের দাম বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপর থেকে ৬ শতাংশ কমে প্রায় ৯০ ডলারে নেমে আসে। এর ফলে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল আবার শুরু হওয়া এবং কূটনৈতিক সমাধানের আশা তৈরি হয়েছে, যা সার্বিক মূল্যস্ফীতির ঝুঁকি কিছুটা কমিয়েছে।

বিনিয়োগকারীরা এখন চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ-এর নীতিগত সুদের হার সম্পর্কিত সিদ্ধান্তের দিকে নজর রাখছেন। ফেডওয়াচ উপাত্ত অনুযায়ী, অধিকাংশ বিনিয়োগকারী বর্তমানে সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে বাজি ধরছেন।

বিশ্বের সার্বিক ধাতুর বাজারে এ দিন রুপার দাম ১.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮.৯২ ডলারে পৌঁছেছে। এছাড়া প্লাটিনামের দাম ২.৩ শতাংশ বেড়ে ১,৬২৫.৩১ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৩.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১,২৮৫.৭৯ ডলারে দাঁড়িয়েছে।

অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সেরা স্কল…
  • ২৭ জুলাই ২০২৬
চুয়েটের নতুন উপাচার্য হলেন অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়…
  • ২৭ জুলাই ২০২৬
আল্টিমেটামের হুমকি দিয়ে আন্দোলনের ঘোষণা সুপারিশপ্রাপ্ত সাড়ে…
  • ২৭ জুলাই ২০২৬
‘নারীঘটিত’ বিষয়কে কেন্দ্র করে ঢাকা কলেজে দুপক্ষের সংঘর্ষ, …
  • ২৭ জুলাই ২০২৬
রাজধানীসহ দেশের ৮ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা 
  • ২৭ জুলাই ২০২৬
এগ্রো-টেক শিল্পে গুরুত্ব দিলে কর্মসংস্থান বাড়বে: ইউজিসি সদস…
  • ২৭ জুলাই ২০২৬