দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ ভরি কত?

০৬ জুলাই ২০২৬, ১২:৪১ PM
সোনার দাম কমেছে

সোনার দাম কমেছে © সংগৃহীত

টানা ২ দফা বাড়ানোর পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ২৮৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

আজ সোমবার (৬ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ দুপুর ১২টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: নতুন পে স্কেলে বদলে যাচ্ছে ইনক্রিমেন্টের নিয়ম, গ্রেডভেদে বেতন বৃদ্ধি হবে যে হারে

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্ককৃত প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৯ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করায় প্রতি ভরির দাম পড়ছে প্রায় ২ লাখ ২৫ হাজার ২৮৬ টাকা। ২১ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্ককৃত প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৮ হাজার ৪৪৫ টাকা হিসেবে প্রতি ভরির মূল্য দাঁড়ায় প্রায় ২ লাখ ১৫ হাজার ১২১ টাকা। এছাড়া, ১৮ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্ককৃত স্বর্ণ প্রতি গ্রাম ১৫ হাজার ৮৪০ টাকা হিসেবে প্রতি ভরি প্রায় ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ১২ হাজার ৯৪০ টাকা নির্ধারিত হওয়ায় প্রতি ভরির ভ্যাটসহ মূল্য পড়ছে প্রায় ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

একই বিজ্ঞপ্তিতে অলংকারের ভ্যাটসহ বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে, যেখানে ২২ ক্যারেট প্রতি গ্রাম রুপা ৪২০ টাকা হিসেবে প্রতি ভরির দাম পড়ছে প্রায় ৪ হাজার ৮৯৯ টাকা। ২১ ক্যারেট প্রতি গ্রাম রুপা ৪০০ টাকা হিসেবে প্রতি ভরির মূল্য দাঁড়ায় প্রায় ৪ হাজার ৬৬৬ টাকা। অন্যদিকে, ১৮ ক্যারেট রুপা প্রতি গ্রাম ৩৪৫ টাকা হিসেবে প্রতি ভরি প্রায় ৪ হাজার ২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি গ্রাম ২৬০ টাকা হিসেবে প্রতি ভরি প্রায় ৩ হাজার ৩৩ টাকায় পাওয়া যাবে।

পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9