বিদেশে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাচ্ছেন শিক্ষার্থীরা

১১ জুন ২০২৬, ০২:০৩ PM , আপডেট: ১১ জুন ২০২৬, ০২:০৩ PM
সংসদে বাজেট ঘোষণা

সংসদে বাজেট ঘোষণা © টিডিসি সম্পাদিত

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নকে আরও সহজ ও বাস্তব করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে তৃতীয় ভাষাজ্ঞানসম্পন্ন শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এমন ঘোষণা আসছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট উত্থাপন করবেন।

আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট উপস্থাপন করা হচ্ছে। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, প্রবৃদ্ধি বৃদ্ধি, বিনিয়োগ ও কর্মসংস্থান সম্প্রসারণ এবং অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষা খাতে বড় ধরনের সংস্কার ও বিনিয়োগের ঘোষণা দেওয়া হবে।

জানা গেছে, শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক তৃতীয় ভাষা যেমন- জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ, জার্মান ইত্যাদি কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে। এ লক্ষ্যে সরকার তৃতীয় ভাষাজ্ঞানসম্পন্ন শিক্ষার্থীদের মধ্য থেকে সেসকল দেশে উচ্চশিক্ষায় গমনেচ্ছুদের ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রদান করবে।

আরও পড়ুন: নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ

সূত্র জানায়, শিক্ষা খাতে আগামী অর্থবছরে শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির ২ শতাংশে উন্নীত করে সর্বমোট ১ লক্ষ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে। যা ২০২৫-২৬ অর্থবছরে ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা, জিডিপি’র ১.৩৯ শতাংশ।

ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬