কমবে স্বর্ণ ও স্বর্ণালংকারের দাম

১১ জুন ২০২৬, ০১:৩৮ PM
স্বর্ণের গহনা

স্বর্ণের গহনা © টিডিসি সম্পাদিত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কমছে স্বর্ণ ও স্বর্ণালংকারের দাম। সাধারণ মানুষকে স্বস্তি দিতে ভ্যাট ও কর কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে।

প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, উৎসে করের উচ্চ হার থাকায় স্বর্ণ ও স্বর্ণালংকারের সরবরাহ এখনো অনানুষ্ঠানিক খাতে রয়ে গেছে, ফলে সরকার প্রত্যাশিত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলা এবং খাতটিকে আনুষ্ঠানিক করার লক্ষ্যে স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহে উৎসে করের হার ৫ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

এছাড়া নারীদের ব্যবহৃত স্বর্ণালংকার বিক্রির ক্ষেত্রে বিদ্যমান ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে বিকল্প হিসেবে ভরিপ্রতি আড়াই হাজার টাকা সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব রাখা হয়েছে। এতে স্বর্ণালংকারের দাম কমে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

দেশের সব কারিগরি কলেজে চাইনিজ ভাষা ও কারিগরি দক্ষতা উন্নয়ন …
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধ…
  • ১৭ অক্টোবর ২০২৬
চীনের সঙ্গে কারিগরি শিক্ষক ও শিক্ষা বিনিময়সহ ৯ বিষয় নিয়ে আল…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহতদের ৫ জনই নারী, একজন শিশু—জান…
  • ১৭ অক্টোবর ২০২৬
হাসপাতাল পরিদর্শন করছিলেন প্রধানমন্ত্রী, কক্ষে বসে ধূমপান ক…
  • ১৭ অক্টোবর ২০২৬
প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ
  • ১৭ অক্টোবর ২০২৬