দেশের মানুষের মাথাপিছু আয় ছাড়াল ৩ হাজার ডলার

১০ জুন ২০২৬, ০৮:৩২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৩ হাজার ডলারের মাইলফলক অতিক্রম করেছে মানুষের মাথাপিছু আয়। চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশবাসীর মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ২০ মার্কিন ডলারে, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ১৫ পয়সা ধরে)।

একই সঙ্গে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) অর্থাৎ অর্থনীতির আকারও ৫০০ বিলিয়ন ডলারের ঐতিহাসিক ক্লাব স্পর্শ করেছে। চলতি অর্থবছরে জিডিপির মোট আকার দাঁড়িয়েছে ৫০১ বিলিয়ন ডলারে। আজ বুধবার (১০ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৫-২৬ অর্থবছরের এই চূড়ান্ত ও সামষ্টিক অর্থনৈতিক তথ্য প্রকাশ করেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, বিনিয়োগ ও সঞ্চয় স্থবিরতার মধ্যেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার দাঁড়িয়েছে ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা, যা ডলারের হিসাবে ৫০১ বিলিয়ন। এর আগের অর্থবছরে (২০২৪-২৫) জিডিপির আকার ছিল ৫৫ লাখ ১৫ হাজার ২৬ কোটি টাকা বা ৪৫৬ বিলিয়ন ডলার। চলতি বছরের জিডিপির আকার ঘোষণার ক্ষেত্রে ডলার প্রতি ১২২ টাকা ১৪ পয়সা বিনিময় হার ধরা হয়েছে।

হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে সামষ্টিক অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ, যা আগের অর্থবছরে ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ। খাতভিত্তিক পর্যালোচনায় দেখা গেছে, এবারের অর্থবছরে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে সেবা খাতে। এ খাতে প্রবৃদ্ধির হার ৪ দশমিক ৫৯ শতাংশ। এ ছাড়া শিল্প খাতে ২ দশমিক ৮৬ শতাংশ এবং কৃষি খাতে ২ দশমিক ৭৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে গত ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় এবার কৃষি ও সেবা খাতে প্রবৃদ্ধির গতি কিছুটা কমলেও শিল্প খাতে তা ঊর্ধ্বমুখী ছিল।

অন্যদিকে, গত অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে তা ২৫১ মার্কিন ডলার বৃদ্ধি পেয়ে এবার ৩ হাজার ২০ ডলারে উন্নীত হলো।

বিবিএসের সংক্ষিপ্ত পর্যবেক্ষণে বলা হয়েছে, সামগ্রিকভাবে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ১৪ শতাংশে উন্নীত হওয়া এবং মাথাপিছু আয় ৩ হাজার ডলারের মাইলফলক অতিক্রম করা অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক লক্ষণ। তবে এর পাশাপাশি শিল্প খাতের প্রবৃদ্ধি কমে যাওয়া এবং জিডিপির তুলনায় জাতীয় সঞ্চয় ও বিনিয়োগের সামগ্রিক হার কিছুটা হ্রাস পাওয়া সামষ্টিক অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য একটি সতর্কবার্তা হিসেবেও উল্লেখ করেছে সংস্থাটি।

প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9