বাজেট অধিবেশন শুরু আজ

০৭ জুন ২০২৬, ০৮:০৮ AM
জাতীয় সংসদ ভবন

জাতীয় সংসদ ভবন © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আজ রোববার (৭ জুন) শুরু হচ্ছে। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশনের কার্যক্রম শুরু হবে। অধিবেশনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। নতুন সরকারের অধীনে এটি হবে প্রথম জাতীয় বাজেট।

সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেছেন।

সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ সময় ধরে চলে। অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

আসন্ন বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করা। প্রায় ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার সম্ভাব্য বাজেট বাস্তবায়ন বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় কঠিন হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

সংসদ এলাকা ঘিরে বিশেষ নিরাপত্তা
বাজেট অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ জুন রাত ১২টা থেকে সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় অস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকর দ্রব্য বহনসহ সব ধরনের রাজনৈতিক ও জনসমাবেশ নিষিদ্ধ থাকবে।

মহাখালী, বাংলামোটর, ফার্মগেট, শ্যামলী, ধানমন্ডি, বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ এবং জাতীয় সংসদ ভবন সংলগ্ন বিস্তীর্ণ এলাকা এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬