নগদে একদিনে ২১৪৭ কোটি টাকার রেকর্ড লেনদেন

২৬ মার্চ ২০২৬, ০৩:১৭ PM
নগদের লোগো

নগদের লোগো © সংগৃহীত

একদিনে দুই হাজার ১৪৭ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন করে লেনদেনের নতুন মাইলফলক ‍সৃষ্টি করেছে ডাক বিভাগের মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। সদ্য উদযাপিত ঈদুল ফিতরের একদিন আগে (১৯ মার্চ) লেনদেনের নতুন এ রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি। 

ঈদের আগের দিনও (২০ মার্চ) লেনদেনের একই ধারাবাহিকতা বজায় থাকে। সেদিন নগদের মাধ্যমে লেনদেন হয় দুই হাজার ৬৪ কোটি ৫৬ লাখ টাকা। এ সময় লেনদেনের সংখ্যাও অন্য সময়ের তুলনায় দ্বিগুণ হয়েছে। 

সাধারণ সময়ে সব গ্রাহকরা মিলে একদিনে গড়ে ৭৫ থেকে ৮০ লাখবার নগদ ব্যবহার করলেও এই সময়ে কয়েক দিনই লেনদেন সংখ্যা কোটি পেরিয়ে গেছে। ১৯ মার্চ গ্রাহকরা সব মিলে এক কোটি ৬৩ লাখ বার নগদকে লেনদেনের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। আর পরদিন মোট লেনদেন সংখ্যা ছিল এক কোটি ৫২ লাখেও বেশি। 

অবশ্য একদিনে দুই হাজার কোটি টাকার লেনদেন পেরোনোর ঘটনা নগদের জন্যে নতুন নয়। এর আগেও এমন অনন্য এই মাইলফলক পেরিয়েছে নগদ। তবে এবার সব অঙ্ককে পেরিয়ে গেছে প্রতিষ্ঠানটি।

ট্যাগ: নগদ
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬