দুই দিনে রেমিট্যান্স এল ১,৯৭৯ কোটি টাকা

৩০ নভেম্বর ২০২৫, ০৭:১৩ PM
ডলার

ডলার © সংগৃহীত

চলতি অর্থবছরে (২০২৫-২০২৬) দেশে দুই দিনে রেমিট্যান্স এসেছে ১৬২ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ এক হাজার ৯৭৯ কোটি টাকা (১ ডলারে ১২২.১৭ টাকা ধরে)।

রবিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

এদিকে নভেম্বর মাসের প্রথম ২৮ দিনে প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন ২ হাজার ৬৮১ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩২ হাজার ৭৫৪ কোটি টাকা।

গেল বছরে একই সময়ে দেশে এসেছিল ২১৫২ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ প্রবাহ বেড়েছে ২৪ দশমিক ৬ শতাংশ। এছাড়া চলতি অর্থবছরের ২৮ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ১২ হাজার ৮৩০ মিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫.৮ শতাংশ বেশি।

প্রসঙ্গত, অক্টোবর মাসে দেশে এসেছিল ২৫৬ কোটি ডলারের বেশি। এছাড়া সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

চিকিৎসকদের সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করলেন শিবির সভাপতি, ক…
  • ২৬ আগস্ট ২০২৬
ইবতেদায়ী শিক্ষার মানোন্নয়নে সরকারের করণীয়
  • ২৬ আগস্ট ২০২৬
‎জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জা…
  • ২৬ আগস্ট ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, আবেদন ৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৬ আগস্ট ২০২৬
বাংলাদেশ-চীন মেলবন্ধনকে শক্তিশালী করবে এডুকেশন এক্সচেঞ্জ: ম…
  • ২৬ আগস্ট ২০২৬
নওগাঁয় মাদক সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড 
  • ২৬ আগস্ট ২০২৬