এনইআইআর সংস্কারের দাবি

রবিবার সারাদেশে সব মোবাইল ফোনের দোকান বন্ধ ঘোষণা

২৯ নভেম্বর ২০২৫, ০৮:০০ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৫, ০৮:০০ PM
রাজধানীতে মোবাইলের দোকান।

রাজধানীতে মোবাইলের দোকান। © টিডিসি ফটো

এনইআইআর সংস্কারের দাবিতে আগামীকাল রবিবার (৩০ নভেম্বর) ঢাকাসহ সারাদেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। শনিবার সংগঠনের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এমবিসিবি বলেছে, একচেটিয়া সিন্ডিকেটনীতি বন্ধ, ন্যায্য করনীতি এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টি করতে হবে। একই দাবিতে রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় রবিবার শান্তিপূর্ণ মানববন্ধন করবে সংগঠনটি।

এ বিষয়ে মোবাইল বিজনেস বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান সোহেল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, "আমারা বছরের পর বছর এই ব্যবসা করে আসছি। কোটি কোটি টাকা আমরা এখানে বিনিয়োগ করেছি। সারাদেশে ২৫ হাজারের বেশি ব্যবসায়ী এই মোবাইল বিক্রি করছে। তাদের সঙ্গে কর্মচারী এবং তাদের পরিবার মিলিয়ে কয়েক লাখ মানুষ এই ব্যবসার ওপর নির্ভরশীল। এখন হুট করেই এই ব্যবসা বন্ধ করে দিলে আমরা কোথায় যাবো, কী করবো ?"

সোহেল বলেন, এই ব্যবসার সঙ্গে নানা খাতের অনেক মানুষ জড়িত। আমরা ব্যবসায়ীরা আছি, আমাদের কর্মচারীরা আছেন। এছাড়া আমরা ডিজিটালি যখন প্রচার প্রচারণা চালায় তখন ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটারদের মাধ্যমে প্রচারণা চালায়। এক্ষেত্রে ব্যবসা বন্ধ হলে সবার ওপর প্রভাব পড়বে।

খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950