রাশিয়া থেকে এলো সাড়ে ৫২ হাজার মেট্রিক টন গম

২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ PM
রাশিয়া থেকে আসা জাহাজ এমভি পার্থ

রাশিয়া থেকে আসা জাহাজ এমভি পার্থ © সংগৃহীত

রাশিয়া থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিপুল পরিমাণের এ গমের চালান নিয়ে এমভি পার্থ নামের একটি জাহাজ চট্টগ্রামের কুতুবদিয়ার বর্হিনোঙ্গরে পৌঁছেছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ জুলাই সম্পাদিত নগদ ক্রয় চুক্তির আওতায় রাশিয়া থেকে এ গম আমদানি করা হয়েছে। ইতোমধ্যে জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা শেষ হয়েছে। সেই সঙ্গে দ্রুততম সময়ে গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: এলডিসি থেকে উত্তরণের পর বৈদেশিক সাহায্য প্রবাহ হ্রাসের শঙ্কা 

জানা গেছে, ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গমের মধ্যে ৩১ হাজার ৫০০ মেট্রিক টন চট্টগ্রামে খালাস হবে। অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্…
  • ১২ অক্টোবর ২০২৬
মধ্যরাতে নারী চিকিৎসককের ওপর চড়াও-গালাগাল, অভিযোগ শ্রমিকদল …
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকের পোস্ট নিয়ে শিক্ষার্থীকে হুমকি ছাত্রদল নেতার, নিরাপ…
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ১৩-এ বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি…
  • ১২ অক্টোবর ২০২৬
ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজে ক্লাস চলাকালে ৯টা-৪টা সব ধরনের কোচিং সেন্টার বন…
  • ১২ অক্টোবর ২০২৬