কমল সোনার দাম, ভরি কত?

২৫ জুন ২০২৫, ০৮:৪৯ AM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ১০:১১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বোচ্চ মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৬৬৮ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭২ হাজার ৮৬৪ টাকা। এর আগে মঙ্গলবার পর্যন্ত এই মানের সোনা বিক্রি হয়েছে এক লাখ ৭৪ হাজার ৫২৮ টাকায়।

মঙ্গলবার (২৪ জুন) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য আজ বুধবার (২৫ জুন) থেকে কার্যকর হবে।

নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে এক লাখ ৬৪ হাজার ৯৯৯ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৪১ হাজার ৪২৬ টাকায় এবং সনাতন পদ্ধতিতে তৈরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি এক লাখ ১৭ হাজার ২ টাকায়।

তবে সোনার দামে পরিবর্তন এলেও রুপার দামে কোনো হেরফের হয়নি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রয়েছে ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা আগের মতোই বিক্রি হচ্ছে।

৮ পদে শিক্ষক নিয়োগ দেবে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
  • ২৩ অক্টোবর ২০২৬
জুমার দিন আসরের পর যে আমল ও দোয়ার ফজিলত অনেক
  • ২৩ অক্টোবর ২০২৬
ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ও নগদের চুক্তি
  • ২৩ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলনের মনোনয়ন নিয়ে করেছেন চেয়ারম্যান নির্বাচন, এব…
  • ২৩ অক্টোবর ২০২৬
ইউরোপের তিন দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে
  • ২৩ অক্টোবর ২০২৬
আট হাজার ৫৫৬ কোটি ব্যয়ে বদলে যাবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক
  • ২৩ অক্টোবর ২০২৬