কাল থেকে বন্ধ অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা

২০ জুন ২০২৫, ০৪:২৫ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৮:২১ PM
অগ্রণী ব্যাংক লোগো

অগ্রণী ব্যাংক লোগো © টিডিসি সম্পাদিত

অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। আগামীকাল শনিবার (২১ জুন) থেকে এ সেবা বন্ধ থাকবে। তবে কেন সেবা বন্ধ রাখা হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো কারণ জানায়নি ব্যাংক কর্তৃপক্ষ। 

আজ শুক্রবার (২০ জুন)  জাতীয় সংবাদপত্রে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে জানিয়েছে অগ্রণী ব্যাংক। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ২১ জুন, শনিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনিবার্য কারণে তাদের এজেন্ট পয়েন্ট থেকে সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকরা অগ্রণী ব্যাংক পিএলসির যেকোনো শাখা থেকে ব্যাংকিং সেবা নিতে পারবেন। এজেন্ট ব্যাংকিং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করেছে ব্যাংকটি।

অগ্রণী ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন জেলায় প্রতিষ্ঠিত ৫৬৭টি এজেন্ট পয়েন্টের মাধ্যমে গ্রাহকদের নানা ধরনের ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে।

‘সংস্কার বাতিল করে ফের দলীয় অলিগার্কদের হাতে ব্যাংকের জমিদা…
  • ০৪ অক্টোবর ২০২৬
সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে …
  • ০৪ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘সমাজের জন্য নেগেটিভ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা, কারণ খুঁজতে বিশেষ মূল্যায়ন কমিটি
  • ০৪ অক্টোবর ২০২৬