অনলাইন কেনাকাটায় খরচ বাড়ছে

০২ জুন ২০২৫, ০৪:৪৭ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৯:১২ PM
অনলাইনে কেনাকাটা

অনলাইনে কেনাকাটা © সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের ওপর ভ্যাটের হার বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২ জুন) বিকেলে বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব দেন তিনি।

এ সময় অর্থ উপদেষ্টা বলেন, অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের ওপর ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে অনলাইনে কেনাকাটায় খরচ বাড়বে বলে মনে করেন উদ্যোক্তারা।

এ ছাড়া, ওটিটি বা ওভার দ্য টপ প্ল্যাটফর্ম সেবার সংজ্ঞা প্রদানপূর্বক এর উপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। তবে ইন্টারনেট সেবা থেকে উৎসে কর কর্তনের হার ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ করা হয়েছে বলেও জানান তিনি। 

উল্লেখ্য, প্রতিবছর জাতীয় সংসদে বাজেট পেশ করা হলেও এবার সংসদ না থাকায় তা ঘোষণা করা হচ্ছে বেতার-টেলিভিশনের মাধ্যমে। এবারের বাজেটের সম্ভাব্য আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। যা গত অর্থ বছরের তুলনায় সাত হাজার কোটি টাকা কম। 

সরকারকে আল্টিমেটাম দিয়ে আন্দোলনে নামার ঘোষণা ইনকিলাব মঞ্চের
  • ০৯ আগস্ট ২০২৬
দিল্লিতে হাসিনার সংবাদ সম্মেলনে বিশেষ বক্তা সাতক্ষীরার তরুণ…
  • ০৯ আগস্ট ২০২৬
বিশ্বকাপে বাজিমাত, বড় বড় ক্লাবে উদীয়মান তারকা ফুটবলাররা
  • ০৯ আগস্ট ২০২৬
একদিনের সফরে আজ চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগু…
  • ০৯ আগস্ট ২০২৬
এসএসসির ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, শিক্ষার্থীরা জানতে পার…
  • ০৯ আগস্ট ২০২৬
বিএনপি নেতাকে গুলির ঘটনায় ভাইকে ‘ফাঁসানো’র চেষ্টার অভিযোগ
  • ০৯ আগস্ট ২০২৬