‘ইসলামী ব্যাংকের শেয়ার মূল মালিকদের ফিরিয়ে দিতে হবে’

১৫ এপ্রিল ২০২৫, ০৯:১৯ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:১৭ AM

© ফাইল ছবি

ইসলামী ব্যাংকের মালিকানা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ফেসবুকে নিজ আইডিতে একটি পোস্ট দেন তিনি।

ফেসবুকে পোস্টে শিশির মনির লেখেন, ‘ইসলামী ব্যাংকের মূল মালিকদের ভয়-ভীতি দেখিয়ে বাধ্য করে মাফিয়া কায়দায় শেয়ার হস্তান্তর করে নিয়েছিলেন ব্যাংক খেকো এস আলম। এইভাবে ৮২% শেয়ারের মালিক হয়েছেন।’

আরও পড়ুন: ড্রোন শোতে ওয়াসিমের ছবি না থাকায় দুঃখ প্রকাশ করে যা বললেন উপদেষ্টা ফারুকী

ফেসবুকে তিনি আরও লেখেন, ‘অতি দ্রুত এই শেয়ার মূল মালিকদের ফিরিয়ে দিতে হবে। প্রয়োজনে আইনি লড়াই করব আমরা।’

উল্লেখ্য, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এটি ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামি ব্যাংক। ব্যাংকটি ১৯৮৩ সালের ১৩ মার্চ কোম্পানি আইন, ১৯১৩-এর অধীনে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়।

১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শেষ ছয় বিজেএস পরীক্ষার পাঁচটিতেই প্রথম রাবি শিক্ষার্থীরা 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৭তমে স্বামী, ১৮তমে স্ত্রী—বিজেএসে দুজনই তৃতীয়
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬