মার্সেলের বিপুল অঙ্কের টাকা আত্মসাৎকারী অসাধু ডিস্ট্রিবিউটর গ্রেপ্তার

০৭ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৩৭ PM
অজয় কুমার সাহা

অজয় কুমার সাহা © সংগৃহীত

বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মার্সেলের প্রায় চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হলেন গাজীপুর সদর থানার ভবানীপুরে প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউটর পুষ্প ইলেকট্রনিক্সের সত্ত্বাধিকারী অজয় কুমার সাহা। বিপুল অঙ্কের টাকা আত্মসাৎকারীর গ্রেপ্তার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মার্সেলের সৎ এবং ভালো ডিস্ট্রিবিউটররা।

সূত্র জানায়, দেশব্যাপী কয়েক সহস্রাধিক ডিস্ট্রিবিউটরের মাধ্যমে গ্রাহকদের হাতে সাশ্রয়ী দামে সেরা মানের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে দ্রুত ক্রেতাদের আস্থা অর্জন করে নিয়েছে মার্সেল ব্র্যান্ড। ক্রেতাদের আস্থা বৃদ্ধির প্রেক্ষিতে প্রতি বছরই বাড়ছে মার্সেল পণ্যের চাহিদা ও বিক্রি। এতে করে ব্যবসায়ীকভাবে লাভবানও হচ্ছেন মার্সেলের ডিস্ট্রিবিউটররা।

তবে কতিপয় অসাধু ডিস্ট্রিবিউটর কর্তৃক কোটি কোটি টাকার পণ্য বাকিতে নিয়ে অর্থ পরিশোধ না করায় আর্থিক ক্ষতির সম্মুখীন  হচ্ছে মার্সেল। শুধু তাই নয়; বাকিতে নেয়া পণ্যের টাকা আত্মসাৎ করার লক্ষ্যে অসাধু ডিস্ট্রিউিটর কর্তৃক কোম্পানির বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানোর প্রচেষ্টায় মার্সেল ব্র্যান্ডের সুনামও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও অসাধু ডিস্ট্রিবিউটর কর্তৃক আন্ডার রেটে পণ্য বিক্রি করায় ব্যবসায়ীকভাবে মারাত্মক ক্ষতির শিকার হন মার্সেলের সৎ এবং ভালো ডিস্ট্রিবিউটররা।

উল্লেখ্য, অর্থ আত্মসাতের কূটকৌশল হিসেবে অজয় কুমার সাহাসহ আরো একজন ডিস্ট্রিবিউটর গাজীপুর জেলায় সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে নালিশী মামলা দায়ের করলে আদালত শুনানি নিয়ে অভিযোগের ভিত্তি নাই মর্মে মামলা দুটিকে খারিজ করে দেন।

যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষায় নতুন কেন্দ্র হলো আট কলেজ
  • ২৮ এপ্রিল ২০২৬
আধুনিক ব্যস্ত জীবনে যেভাবে গড়বেন বই পড়ার অভ্যাস
  • ২৮ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কি তিন মাস এগিয়ে আসবে?
  • ২৮ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে বিলুপ্তপ্রায় মিঠা পানির কুমির আটক
  • ২৮ এপ্রিল ২০২৬
অকৃতকার্যদের নতুন সিলেবাসে পরীক্ষা, ইনকোর্স নম্বর এন্ট্রির …
  • ২৮ এপ্রিল ২০২৬
পানির গভীরতা মাপতে গিয়ে নদে নিখোঁজ পাউবোর কর্মী
  • ২৮ এপ্রিল ২০২৬