শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুমের তথ্য চেয়েছে মাউশি

০৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩১ PM
শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুমের তথ্য চেয়েছে মাউশি

শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুমের তথ্য চেয়েছে মাউশি © ফাইল ছবি

দেশের সব ধরনের স্কুল, কলেজ ও মাদ্রাসার মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি)। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ই-মেইলে এ তথ্য অধিদপ্তরে পাঠানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এ নির্দেশনা জারি করেন। 

নির্দেশনায় বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, কলেজ ও মাদ্রাসায় পাঠদানরত শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস রুমের চাহিদা নিরূপণের লক্ষ্যে সংযুক্ত ছকে প্রয়োজনীয় তথ্য উপাত্ত আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ই-মেইলে ([email protected]) পাঠানোর অনুরোধ করা হলো।

এ বিষয়ে আঞ্চলিক পরিচালক, সেসিপের যুগ্ম প্রোগ্রাম পরিচালক, আঞ্চলিক উপ-পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ডেন্টালের দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ, সুযোগ পেলেন ১২৮ জন

তথ্য পাঠাতে ‘‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিয়া ক্লাসসমূহের তথ্য প্রেরণ সংক্রান্ত ছক’’ শিরোনামে একটি ছক দেয়া হয়েছে। ছকে জেলা শিক্ষা কর্মকর্তাদের অঞ্চলের নাম, জেলার নাম, উপজেলার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ইআইআইএন, মোট শিক্ষক সংখ্যা, মোট শিক্ষার্থী সংখ্যা, মোট ক্লাসরুম সংখ্যা, মাল্টিমিডিয়া ক্লাসরুম সংখ্যা ইত্যাদি লিপিবদ্ধ করে অধিদপ্তরে পাঠাতে হবে 

ঈদে মিলাদুন্নবী ও ছুটি কবে, জানা গেল
  • ১৩ আগস্ট ২০২৬
‘প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত নয়’
  • ১৩ আগস্ট ২০২৬
জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চা…
  • ১৩ আগস্ট ২০২৬
ঢাবিতে নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় ৪ দাবি ডাকসুর
  • ১৩ আগস্ট ২০২৬
বাগেরহাটে ২২ কেজির দাতিনা ভোল মাছ বিক্রি হলো সাড়ে ৩ লাখে
  • ১৩ আগস্ট ২০২৬
জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করল নির্বাচন কম…
  • ১৩ আগস্ট ২০২৬