নতুন শিক্ষাক্রম অনুযায়ী বিষয় নির্ধারণের নির্দেশ

০৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৪ PM
মাউশি

মাউশি © সংগৃহীত

মাধ্যমিক স্তরের শিক্ষকদের নতুন শিক্ষাক্রম অনুযায়ী বিষয় নির্ধারণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এক্ষেত্রে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত ডাটাবেজে বিষয় নির্ধারণ এন্ট্রির সময় পাচ্ছেন তারা।  

মাউশি’র মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। 

অফিস আদেশে বলা হয়, ‘২০২৩ শিক্ষাবর্ষ থেকে সারাদেশের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর আলোকে প্রণীত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের সাহায্যে শিখন কার্যক্রম চালু হতে যাচ্ছে। নতুন শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন হয়েছে। শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া এবং প্রশিক্ষণ দেওয়ার আগে নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে পাঠদানরত শিক্ষকদের বিষয় নির্ধারণ করা প্রয়োজন।’

আরও পড়ুন : ঢাবিতে বিএনপি সমর্থক একজন প্রভাষকও নেই

আরও বলা হয়, ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখার আলোকে মাধ্যমিক পর্যায়ে পাঠদানরত শিক্ষকদের বিষয় নির্ধারণ করে শিক্ষকদের ডাটাবেজ হালনাগাদ করার জন্য ইএমআইএস ওয়েবসাইটে একটি মডিউল করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যাদের ইআইআইএন নম্বর আছে তারা ইএমআইএস ওয়েবসাইটে লগইন করে তার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিষয় নির্ধারণ করতে পারবেন। যেসব নন এমপিও শিক্ষক রেজিস্ট্রেশন করেননি তারাও রেজিস্ট্রেশন করে বিষয় নির্ধারণ করবেন।’

কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতে সিআরপির সঙ্গে প্রাইম ব্যাংকের চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
গবেষণায় অসামান্য অবদান, ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন নোবিপ…
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬