প্রশ্নফাঁস: মাউশির কর্মকর্তা চন্দ্র শেখর সাময়িক বরখাস্ত

২৪ আগস্ট ২০২২, ০৬:৩৫ PM
চন্দ্র শেখর হালদার

চন্দ্র শেখর হালদার © ফাইল ফটো

প্রশ্নফাঁসে জড়িত সন্দেহে আইনশৃঙ্খলা বহিনীর কাছে আটক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক শিক্ষা কর্মকর্তা চন্দ্র শেখর হালদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বর্তমানে তিনি মাদারীপুর সরকারি কলেজের প্রভাষক হিসেবে কর্মরত।

বুধবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করে। গত ২১ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আবু বকর ছিদ্দীকের সই করা আদেশটি বুধবার প্রকাশিত হয়।

অফিস আদেশে বলা হয়, চন্দ্র শেখর হালদারের বিরুদ্ধে মাউশির নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ রয়েছে। এ অভিযোগে লালবাগ থানায় গত ১৪ মে একটি মামলা (নং-৭) দায়ের করা হয়। এরপর গত ২৫ জুলাই রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯(২) ধারা অনুযায়ী চলতি বছরেরর ২৫ জুলাই থেকে তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে প্রচলিত নিয়মে সাময়িকভাবে বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা পাবেন।

ট্যাগ: মাউশি
আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬