বন্যা কবলিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তথ্য চায় সরকার

২৩ জুন ২০২২, ০৮:৩২ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

দেশের বন্যা কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তথ্য চেয়েছে সরকার। নির্ধারিত ছকে তথ্য দিয়ে সেটি ইমেইলের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে।

গতকাল বুধবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি মাউশির আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: করোনা: শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক পরার নির্দেশ

চিঠিতে বলা হয়েছে, ‘‘বর্তমানে বর্ষার অতিবৃষ্টির কারণে উজান থেকে পানি নেমে আসায় দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার প্রকোপ দেখা দিয়েছে। এমতাবস্থায় তাঁর আওতাধীন জেলা/উপজেলায় কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্যা কবলিত এবং কতজন শিক্ষার্থী বন্যা কবলিত রয়েছে তার তথ্য সংযুক্ত ছক অনুযায়ী মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইং এর ই-মেইল [email protected] – এ (সংশ্লিষ্ট অঞ্চলের আওতাধীন উপজেলা ও জেলার সকল তথ্য একত্রিত করে কলেজ পর্যায়ের তথ্য আঞ্চলিক পরিচালক এবং স্কুল পর্যায়ের তথ্য আঞ্চলিক উপ-পরিচালক, মাধ্যমিক এর ই-মেইল হতে) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’

চিঠিতে আরও বলা হয়েছে, বিচ্ছিন্নভাবে কোন শিক্ষা প্রতিষ্ঠান/ উপজেলা বা জেলা হতে তথ্য প্রেরণ গ্রহণযোগ্য নয়।

ফেল করা শিক্ষার্থীরাও রাবিতে ভর্তি আবেদনের সুযোগ পাচ্ছেন, ব…
  • ১১ নভেম্বর ২০২৬
৩৮৯ পুরিয়া হেরোইনসহ যুবক গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২
  • ১১ নভেম্বর ২০২৬
প্রথম শ্রেণিতে ভর্তির বয়স পাঁচ থেকে ৬ বছর করল সরকার, নীতিমা…
  • ১১ নভেম্বর ২০২৬
প্রতি জেলা থেকে একটি করে এমপিওভুক্ত মাদ্রাসার তালিকা চাইল অ…
  • ১১ নভেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের শর্ত শিথিল
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950