সেসিপ প্রকল্পের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

০২ এপ্রিল ২০২২, ১০:২৬ PM
দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম

দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম © টিডিসি ফটো

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) এর এ্যপারেল মেনুফেকচ্যারিং বেসিকস এর যন্ত্রপাতি ব্যবহার ও রক্ষণাবেক্ষণ বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২ এপ্রিল) বরিশালের সৈয়াদা মজিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রমের যুগ্ম পরিচালক প্রফেসর ড. সামসুন নাহার।

মাধ্যমিক উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বিশেষ সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের উপপরিচালক (কলেজ) মো. জাকির হোসেন, মাধ্যমিক উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের উপপরিচালক জনাব মো. আনোয়ার হোসেন।

সেমিনারে সাধারণ শিক্ষা ধারায় ভোকেশনাল শিক্ষা চালুর লক্ষ্যে বরিশাল অঞ্চলে নির্বাচিত ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও ট্রেড এ্যসিট্যান্টগণ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মশালায় জাপানের জুকি কোম্পানির এ্যপারেল মেনুফেকচ্যারিং বেসিকস ট্রেডের বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার ও রক্ষনাবেক্ষণের কৌশল সর্ম্পকে অংশগ্রহণকারীদের অভিহিত করা হয়।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিষয়ে হাইকোর্টের…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোনের কর্মক্ষমতা বাড়াতে পারে ১০টি ফিচার, চালু করবেন …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, পদায়ন ১৫…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘পার্টি হবে রাতে, চলে আয়’—হত্যার আগে আজমুলকে রুমমেট
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমদের প্রতিষ্ঠানেই চাকরি করত ফাহাদ, তুহিনের সঙ্গে হত্য…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬