স্কুল-কলেজের সব অ্যাসাইনমেন্ট স্থগিত

১৬ মার্চ ২০২২, ০৭:০২ PM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

স্কুল-কলেজের শিক্ষার্থীদের সব অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। করোনাভাইরাসের কারণে সশরীরে ক্লাস বন্ধ থাকায় এবং সীমিত পরিসরে ক্লাস হওয়ার সময় শিক্ষার্থীদের এসব অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছিলো।

এদিকে, গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরু হয়েছে। এ পরিস্থিতিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সব অ্যাসাইনমেন্ট স্থগিত করা হলো।

আজ বুধবার (১৬ মার্চ) বিষয়টি জানিয়ে এক জরুরি নোটিশ জারি করেছে মাউশি। এতে বলা হয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোভিড-১৯ অতিমারির কারণে চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম পুনরায় নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।

তবে, কোন শিক্ষার্থীর অনুপস্থিতির কারণে শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠান তার নিজস্ব ব্যবস্থাপনায় অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিখন ঘাটতি পূরণ করতে পারবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব আঞ্চলিক পরিচালকদের নির্দেশ দিয়েছে মাউশি।

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন প্রযুক্তি, এর কাজ কী?
  • ২২ অক্টোবর ২০২৬
প্রসূতির রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট, স্বাস্থ্য কর্মকর…
  • ২২ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ, আবেদন ৩০ নভ…
  • ২২ অক্টোবর ২০২৬
বিশ্বচ্যাম্পিয়ন নাকি ইউরোপসেরা—ব্যালন ডি’অর দৌড়ে এগিয়ে কে?
  • ২২ অক্টোবর ২০২৬
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি ছাত্রী চেসি ‘ক্লিনিক্য…
  • ২২ অক্টোবর ২০২৬
টি-টেন লিগের এনওসি পাচ্ছেন না ৪ ক্রিকেটার
  • ২২ অক্টোবর ২০২৬