সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান শুরু

১৪ মার্চ ২০২২, ০৮:১৫ PM
সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান শুরু হচ্ছে কাল থেকে

সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান শুরু হচ্ছে কাল থেকে © ফাইল ছবি

আজ মঙ্গলবার (১৫ মার্চ) থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে (শ্রেণিকক্ষে) স্বাভাবিকভাবে ক্লাস শুরু হচ্ছে। সোমবার (১৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।

এর আগে গত শনিবার (১২ মার্চ) রাজধানীর টিকাটুলিতে শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উদ্বোধন শেষে তিনি জানান ১৫ মার্চ থেকে পুরোদমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস শুরু হবে।

তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে আমরা এতদিন ক্লাস শুরু করতে পারিনি। এখন পরিস্থতি স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হয়েছে। এ অবস্থায় আগামী ১৫ মার্চ থেকে স্বাভাবিক নিয়মে ক্লাস চলবে। শিগগিরই এ-সংক্রান্ত নোটিশ দেওয়া হবে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে বলে দেওয়া হবে।

আরও পড়ুন: শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি গবেষণায় গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীরা কোনো চাপে থাকুক তা আমরা চাই না। তাদের পাঠ মনোযোগের সঙ্গে হওয়া ও আনন্দদায়ক হওয়ার জন্য আমরা কাজ করছি। নতুন কারিকুলামের আলোকে পড়তে পারলে শিক্ষার্থীদের কোচিংয়ে যাওয়া লাগবে না। মাধ্যমিকে পাঠদান হবে সংক্ষিপ্ত সিলেবাসে এবং এ সিলেবাসের আলোকে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে।

উল্লেখ্য, কোভিড মহামারির কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতির উন্নতি হলে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা স্তরের প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তবে বন্ধ থাকে প্রাক-প্রাথমিক স্তর।

এরপর, চলতি বছরের শুরুতে সংক্রমণ আবারও বেড়ে গেলে ২১ জানুয়ারি থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এক মাস পর (২২ ফেব্রুয়ারি) প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং উচ্চশিক্ষা স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।

স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, পরিবারের দাবি— ‘পরীক্ষায় ফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন বাবা-ছেলে
  • ১৬ নভেম্বর ২০২৬
ব্যাংক এশিয়ায় জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ…
  • ১৬ নভেম্বর ২০২৬
দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট স…
  • ১৬ নভেম্বর ২০২৬
এনআইডি সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ সতর্কতা
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950