সংসদ টিভিতে মাধ্যমিকের ক্লাস রুটিন ১০ মার্চ পর্যন্ত

০৫ মার্চ ২০২২, ০৪:৩২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় গত মাসে স্কুল-কলেজ খুলে দিয়েছে সরকার। তবে সব শিক্ষার্থীকে করোনা টিকার দ্বিতীয় ডোজ না দিতে পারায় এবং সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় মাধ্যমিকের ক্লাস সীমিত পরিসরে নেয়া হচ্ছে। এই অবস্থায় সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে মাধ্যমিকের ক্লাস পরিচালনা করা হবে।

শনিবার (৫ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে মাধ্যমিকের ৬ষ্ঠ থেকে ১০ম শিক্ষার্থীদের সংসদ টিভির আমার ঘরে আমার স্কুলের ৬-১০ মার্চের ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) ও আমার ঘরে আমার স্কুল কর্মসূচির ফোকাল পয়েন্ট প্রফেসর ড. প্রবীর কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ তার আওতাধীন প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকগণ শিক্ষার্থীদের আমার ঘরে আমার স্কুল সম্পর্কে অবহিত করবেন। বিশেষ কারণে ক্লাস রুটিন পরিবর্তন করা হতে পারে।

রুটিন দেখতে এখানে ক্লিক করুন

বেড়াতে যাওয়ার কথা বলে পাঁচ যুবককে ডেকে নিয়ে অপহরণ, টেকনাফ থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬