নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের তথ্য হালনাগাদে ১৫ দিনের সময় দিল মাউশি

১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ PM
 মাউশি

মাউশি © ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন দপ্তর ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ছাড়া সব পর্যায়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য তাদের ১৫ কর্মদিবস সময় দিয়েছে অধিদপ্তর।

রবিবার (১৮ অক্টোবর) মাউশির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে অধিদপ্তর ও অধিদপ্তরাধীন দপ্তর-শিক্ষাপ্রতিষ্ঠানে রাজস্ব খাতের শূন্য পদের তথ্যসহ কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত তথ্য ও চাকরিসংক্রান্ত তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের apps.emis.gov.bd লিংকে প্রবেশ করে সংযুক্ত নির্দেশিকা অনুযায়ী পার্সোনেল ডাটা শিট (পিডিএস) হালনাগাদ করতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়, পিডিএসে সংরক্ষিত তথ্যের ভিত্তিতে নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের একটি জ্যেষ্ঠতার ডাটাবেজ তৈরির কাজ চলমান রয়েছে। পরবর্তী সময়ে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে এ ডাটাবেজে সংরক্ষিত তথ্য ব্যবহার করা হবে।

বিজ্ঞপ্তিতে জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের আত্তীকৃত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে বলা হয়েছে, যারা বেসরকারি আমলে এমপিওভুক্ত বা ইনডেক্সধারী ছিলেন, তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠান জাতীয়করণের তারিখ থেকে এমপিও ইনডেক্স বাতিল করে পিডিএসে নিবন্ধন করতে হবে। এ নির্দেশনা শিক্ষক ছাড়া অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য। 

ট্যাগ: মাউশি
চট্টগ্রাম পাঁচলাইশে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পু…
  • ১৯ নভেম্বর ২০২৬
বরগুনায় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর করে ছাত্রলীগের তাণ্ডব
  • ১৯ নভেম্বর ২০২৬
ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক 
  • ১৯ নভেম্বর ২০২৬
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসা…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
  • ১৯ নভেম্বর ২০২৬