শ্রেণিকক্ষ ও বারান্দা পরিস্কার করতে হবে শিক্ষার্থীদের

০৮ অক্টোবর ২০২১, ০৯:১৫ AM
শ্রেণিকক্ষ ও বারান্দা পরিস্কার করতে হবে শিক্ষার্থীদের

শ্রেণিকক্ষ ও বারান্দা পরিস্কার করতে হবে শিক্ষার্থীদের © ফাইল ফটো

শিক্ষাপ্রতিষ্ঠান ত্যাগ করার পূর্বে নিজ শ্রেণিকক্ষ এবং এর সংলগ্ন বারান্দা শিক্ষার্থীদের পরিস্কার করতে হবে। এক্ষেত্রে শিক্ষকরা তাদের দিক নির্দেশনা দেবেন। সপ্তাহে ছয়দিন ৬টি দল পর্যায়ক্রমে শ্রেণিকক্ষ ও বারান্দা পরিস্কার করবে।

গত মঙ্গলবার (৫ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জারিকৃত এই নির্দেশনা বৃহস্পতিবার অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষর করেছেন।

নির্দেশনায় বলা হয়েছে. করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। শিক্ষার্থী-শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান পরিস্কার রাখা জরুরি। এক্ষেত্রে শিক্ষার্থীরা শিক্ষকদের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ শ্রেণিকক্ষ এবং তৎসংলগ্ন বারান্দা পরিস্কার করবে।

নির্দেশনায় শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য পৃথক পৃথক করণীয় নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনা

 

নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬