মাধ্যমিকের ক্লাস আপাতত বাড়ছে না: মাউশি মহাপরিচালক

২৫ সেপ্টেম্বর ২০২১, ০৭:২৯ PM
 অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক

অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক © ফাইল ফটো

দেশের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস সংখ্যা আপাতত বাড়ানো হচ্ছে না। যেভাবে রুটিন দেওয়া আছে সে অনুযায়ীই ক্লাস চলমান থাকবে।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান শুরুর পর কয়েক দিনে দেশের বিভিন্ন এলাকায় কয়েকজন শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ কারণে শ্রেণি পাঠদানে আরেকটি বিষয় যুক্ত করার পরিকল্পনা নেওয়া হলেও তা আপাতত হচ্ছে না। সংক্রমণ হার এখনও কম আছে বলে কোনও শিক্ষার্থী আক্রান্ত হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ হবে না।

মাউশি মহাপরিচালক আরও বলেন, দেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী এক কোটি ৫ লাখের মতো। কয়েকজন শিক্ষার্থীর সংক্রমিত হওয়ার খবর পাচ্ছি। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যেভাবে চলছে সেভাবেই চলবে। তবে নতুন করে আর ক্লাস যুক্ত হচ্ছে না। সংক্রমণের হার এখনও এতটাই কম যে, প্রতিষ্ঠান বন্ধের প্রয়োজন নেই।

বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬