এসএসসির ইংরেজি ভার্সনের অ্যাসাইনমেন্ট প্রকাশ

০৫ আগস্ট ২০২১, ০৮:০৮ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

চলতি বছরের এসএসসি ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের জন্য প্রথম ধাপে তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। বৃহস্পতিবার (৫ আগস্ট) মাউশির ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত অফিস আদেশ  প্রকাশ করা হয়।

আদেশে জানানো হয়, কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট ও গ্রিড (ইংরেজি ভার্সন) প্রণয়ন করে।

অফিস আদেশে আরও বলা হয়, ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে বিতরণ করা অ্যাসাইনমেন্ট ও গ্রিড (ইংরেজি ভার্সন) সব শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬