মাধ্যমিকের অ্যাসাইমেন্ট কার্যক্রম স্থগিত

৩০ জুন ২০২১, ০৬:৪৩ PM
মাউশি

মাউশি © ফাইল ফটো

আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে দেশে কঠোর লকডাউন শুরু হচ্ছে। এই অবস্থায় মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার (৩০ জুন) মাউশি পরিচালক (মাধ্যমিক) প্রফেসর বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত কঠোর লকডাউনের কারণে মাধ্যমিকের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণি ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অ্যাসাইনমেন্ট বিতরণ স্থগিত থাকবে। বিষয়টি নির্দেশক্রমে সকলকে অবহিত করা হলো।

বিজ্ঞপ্তি 

 

ট্যাগ: মাউশি
নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে ৬ পদে জনবল নিয়োগ
  • ০৬ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পর্যটক ছা…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ নিলেন চাকসু সদস্য আকাশ দাশ
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি, ঢাকায় পদায়ন প…
  • ০৬ অক্টোবর ২০২৬
ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে চার নতুন সাবজেক্ট, কার্যক…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘অন্যমনস্ক’ পুলিশ, হাতকড়া খুলে আদালতের এজলাস থেকে পালিয়ে গে…
  • ০৬ অক্টোবর ২০২৬