অ্যাসাইনমেন্ট জমা না দেয়া শিক্ষার্থীদের তালিকা চেয়েছে সরকার

২৪ জুন ২০২১, ০৭:৪৪ PM
প্রতীকী

প্রতীকী © ফাইল ছবি

স্কুল-কলেজগুলোর কাছে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রমের তথ্য চেয়েছে সরকার। কতজন শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট গ্রহণ করেছে, কতজন জমা দিয়েছে এবং কতজন দেয়নি তা সুনির্দিষ্টভাবে জানাতে বলা হয়েছে।

বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এ নির্দেশনা দিয়ে আলাদা আলাদা আদেশ জারি করা হয়েছে। আদেশগুলো সব আঞ্চলিক পরিচালক, উপপরিচালক এবং জেলা-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

একইসাথে এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রমের তথ্য পাঠাতে  মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের নির্ধারিত ছক পাঠানো হয়েছে। আগামী ২৮ জুনের মধ্যে এসব তথ্য সংগ্রহ করে তা সংরক্ষণ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের পাঠাতে বলা হয়েছে।

অধিদপ্তর থেকে জারি কারা আদেশগুলোতে লকডাউন এলাকার ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ও ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিতরণ ও জমা নেয়ার তারিখ পুনঃনির্ধারণ করে স্বাস্থ্যবিধি মেনে এ কার্যক্রমে চালাতে বলা হয়েছে।

নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে ৬ পদে জনবল নিয়োগ
  • ০৬ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পর্যটক ছা…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ নিলেন চাকসু সদস্য আকাশ দাশ
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি, ঢাকায় পদায়ন প…
  • ০৬ অক্টোবর ২০২৬
ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে চার নতুন সাবজেক্ট, কার্যক…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘অন্যমনস্ক’ পুলিশ, হাতকড়া খুলে আদালতের এজলাস থেকে পালিয়ে গে…
  • ০৬ অক্টোবর ২০২৬