মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট প্রকাশ

০৭ জুন ২০২১, ০৮:২৮ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) © লোগো

মাধ্যমিক স্কুলের ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট পাঠানো হয়েছে। রবিবার (৬ জুন) স্বাক্ষরিত অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ আজ সোমবার (৭ জুন) ওয়েবসাইটে প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

এর আগে লকডাউনের কারণে অ্যাসাইনমেন্ট কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। এরপর গত ২৪ মে মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম পুনরায় চালু করতে বিভাগীয় উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়।

ওই অফিস আদেশের পর নির্ধারিত অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ পাঠানো হলো।

২০২০ শিক্ষাবর্ষের মত ২০২১ শিক্ষাবর্ষের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ষষ্ঠ থেকে নবম শ্রেণির সকল শিক্ষার্থীদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অফিস আদেশে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অ্যাসাইনমেন্ট বাস্তবায়নে প্রয়োজনীয় নেওয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানসহ উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়।

‘অন্যমনস্ক’ পুলিশ, হাতকড়া খুলে আদালতের এজলাস থেকে পালিয়ে গে…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরও ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কেন বন্ধ হবে না, ব্যাখ্যা চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
কাটল আইনি জট, হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে …
  • ০৬ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬