অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের যুক্ত করতে মাউশির নির্দেশনা

০৪ জুন ২০২১, ০৫:২৮ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সব শিক্ষার্থীকে সংসদ টিভি ও অনলাইন ক্লাসের সুযোগ দেওয়ার চেষ্টা করেছে সরকার। মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থীকে সংসদ টিভির ক্লাস ও প্রতিষ্ঠান পরিচালিত অনলাইন ক্লাস সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাধ্যমিকের সব শিক্ষার্থীর জন্য দূরশিক্ষণ নিশ্চিত করতে ৩ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের সংসদ টিভির ও অনলাইন ক্লাসে অংশগ্রহণসংক্রান্ত প্রতিবেদন জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সংগ্রহ করে অধিদপ্তরে পাঠাতে আঞ্চলিক উপপরিচালকদের বলা হয়েছে।

মাউশি থেকে এসব নির্দেশনা দিয়ে চিঠি আঞ্চলিক শিক্ষা অফিসগুলোতে পাঠানো হয়েছে।

অধিদপ্তরের দেওয়া তিন দফা নির্দেশনায় বলা হয়েছে, জেলা পর্যায়ের অনলাইন ক্লাসে উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদের যুক্ত করা ব্যবস্থা করা, স্কুল কর্তৃপক্ষ পরিচালিত অনলাইন ক্লাসগুলোকে জুম বা গুগল মিট বা মাইক্রোসফট টিম বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করে মিথস্ক্রিয়া বা ইন্টার‌্যাক্টিভ করা এবং সংসদ টিভির ক্লাস, স্কুলের অনলাইন ক্লাস ও জেলা ও উপজেলা পর্যায়ের অনলাইন ক্লাসগুলো অগ্রাধিকার দিয়ে শ্রেণি রুটিন প্রস্তুত করা।

এ ছাড়া মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীকে সংসদ টিভি ও অনলাইন ক্লাসে যুক্ত করার বিষয়ে সর্বশেষ অগ্রগতির প্রতিবেদন জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে সংগ্রহ করে আগামী ১০ কর্মদিবসের মধ্যে ই-মেইলে ([email protected]) অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে আঞ্চলিক উপপরিচালকদের।

‘অন্যমনস্ক’ পুলিশ, হাতকড়া খুলে আদালতের এজলাস থেকে পালিয়ে গে…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরও ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কেন বন্ধ হবে না, ব্যাখ্যা চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
কাটল আইনি জট, হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে …
  • ০৬ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬