নায়েমের মহাপরিচালক হলেন লোকমান হোসেন

২৫ মে ২০২১, ০৯:২৮ AM
ড. মো. লোকমান হোসেন

ড. মো. লোকমান হোসেন © ফাইল ফটো

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. লোকমান হোসেন।

সোমবার (২৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে মো. লোকমান হোসেন নায়েমের প্রশিক্ষণ ও বাস্তবায়ন শাখার পরিচালক ও নায়েম মহাপরিচালকের রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে নায়েম মহাপরিচালক পদের পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১০ম ব্যাচের এই কর্মকর্তা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন।

গত ১২ এপ্রিল অবসরে যান নায়েমের মহাপরিচালক অধ্যাপক আহমেদ সাজ্জাদ রশীদ। এরপর থেকে নায়েম মহাপরিচালকের রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন মো. লোকমান হোসেন।

কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পর্যটক ছা…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ নিলেন চাকসু সদস্য আকাশ দাশ
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি, ঢাকায় পদায়ন প…
  • ০৬ অক্টোবর ২০২৬
ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে চার নতুন সাবজেক্ট, কার্যক…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘অন্যমনস্ক’ পুলিশ, হাতকড়া খুলে আদালতের এজলাস থেকে পালিয়ে গে…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরও ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কেন বন্ধ হবে না, ব্যাখ্যা চ…
  • ০৬ অক্টোবর ২০২৬