এমপিও কমিটির সভা ১৭ মে

১২ মে ২০২১, ১১:৩১ AM
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাটি অনুষ্ঠিত হবে

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাটি অনুষ্ঠিত হবে © ফাইল ছবি

চলতি মাসের ১৭ তারিখে এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হবে। অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় শিক্ষক-কর্মচারীদের এমপিও দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় পদাধিকার বলে সভাপতিত্ব করবেন মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তিনজন প্রতিনিধি, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের একজন, অধিদফতরের ৯টি আঞ্চলিক উপ-পরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা অংশ নেবেন।

জানা গেছে, গত কয়েক মাসে যারা শূন্যপদের বিপরীতে বিধান অনুযায়ী নিয়োগ পেয়ে যোগদান করেছেন তাদেরকে এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সভায়। এছাড়া মামলা-মোকদ্দমার কারণে পেন্ডিং থাকা এমপিওর বিষয়েও সিদ্ধান্ত হবে। আর এমপিও আবেদন করা শিক্ষক-কর্মচারীদের আবেদন এ সভায় নিষ্পত্তি করা হবে।

সভায় এমপিওর আওতাভুক্ত শূন্যপদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, ইনডেক্সধারী প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধানদের অভিজ্ঞতার উচ্চতর স্কেল, সহকারী অধ্যাপক পদের স্কেল, বিএড স্কেল, সহকারী গ্রন্থাগারিক পদের এমপিওসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পর্যটক ছা…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ নিলেন চাকসু সদস্য আকাশ দাশ
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি, ঢাকায় পদায়ন প…
  • ০৬ অক্টোবর ২০২৬
ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে চার নতুন সাবজেক্ট, কার্যক…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘অন্যমনস্ক’ পুলিশ, হাতকড়া খুলে আদালতের এজলাস থেকে পালিয়ে গে…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরও ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কেন বন্ধ হবে না, ব্যাখ্যা চ…
  • ০৬ অক্টোবর ২০২৬