অধ্যক্ষ শূন্য কুমিল্লার দুই সরকারি কলেজ

০৫ মে ২০২১, ০২:১২ PM
কলেজ

কলেজ © লোগো

কুমিল্লায় দুইটি সরকারি কলেজের অধ্যক্ষের পদ শূন্য রয়েছে। কলেজ দুটি হচ্ছে- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ও কুমিল্লা সরকারি কলেজ। এতে ওই দুই কলেজের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।

জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে শূন্য রয়েছে কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষের পদ। আর ৩০ এপ্রিল থেকে শূন্য রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষের পদ। অধ্যক্ষ না থাকায় ওই দুই কলেজের কাজ ব্যাহত হচ্ছে।

কলেজ সূত্রে জানা গেছে, ওই দুই কলেজে অধ্যক্ষ পদে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়ার তালিকায় রয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ আবু জাফর খান ও কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. জামাল নাছের। এছাড়া কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষের পদের তালিকায় রয়েছেন একই কলেজের কৃষিবিজ্ঞান বিষয়ের অধ্যাপক হারুনুর রশিদ পাটোয়ারি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক বাহাদুর হোসেন।

এ বিষয়ে মাউশির কুমিল্লা অঞ্চলের পরিচালক সোমেশ কর চৌধুরী বলেন, পদ শূন্যের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় অবগত রয়েছে। মন্ত্রণালয় আদেশ দিলে শূন্য পদ পূরণ করা হবে।

কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পর্যটক ছা…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ নিলেন চাকসু সদস্য আকাশ দাশ
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি, ঢাকায় পদায়ন প…
  • ০৬ অক্টোবর ২০২৬
ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে চার নতুন সাবজেক্ট, কার্যক…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘অন্যমনস্ক’ পুলিশ, হাতকড়া খুলে আদালতের এজলাস থেকে পালিয়ে গে…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরও ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কেন বন্ধ হবে না, ব্যাখ্যা চ…
  • ০৬ অক্টোবর ২০২৬