বোরো ধান আহরণে কৃষকদের সহায়তা প্রদান— জরুরি নির্দেশনা মাউশির

৩০ এপ্রিল ২০২১, ১০:২৩ PM
ধান আহরণে কৃষকরা

ধান আহরণে কৃষকরা © ফাইল ফটো

বোরো ধান আহরণে কৃষকদের সহায়তা প্রদানের আহবান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) মাউশির মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনা সকল জেলা শিক্ষা কর্মকর্তা, কলেজ অধ্যক্ষ, বিদ্যালয় প্রধানসহ সংশ্লিষ্টদের নিকট পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাস রোগ কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর দ্বিতীয় ঢেউ বাংলাদেশেও হানা দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের বিরূপ প্রভাব মোকাবেলায় বিশেষ বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন। একইসঙ্গে তিনি অর্থনীতির গতি সচল রাখতে এবং মানুষের খাদ্য সরবরাহ নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। সরকারের সঠিক পদক্ষেপ গ্রহণ ও অনুকূল আবহাওয়ার কারণে এ বছরও বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। লকডাউনের কারণে গত বছরের ন্যায় এ বছরও কৃষি শ্রমিকের ঘাটতির সম্ভাবনা থাকায় প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি বোরো ধান আহরণে কৃষকদের সহায়তা প্রদানের আহবান জানিয়েছেন।

“উদ্ভূত পরিস্থিতিতে দেশের যেসব অঞ্চলে বোরো ধান আহরণের ক্ষেত্রে কৃষকদের সহায়তা করা প্রয়োজন সেসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণকে কৃষকদের প্রয়োজনীয় সাহায্য প্রদান করার অনুরোধ করা হলো। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে তারা অন্যান্য শিক্ষক এবং দায়িত্ববোধ সম্পন্ন ও প্রশিক্ষণপ্রাপ্ত (স্কাউটস/রোভার স্কাউটস ইত্যাদি) শিক্ষার্থীদের নিয়ে তাদের প্রতিষ্ঠান সংলগ্ন এলাকার কৃষকদের সহায়তায় এগিয়ে যাবেন। প্রয়োজনে কৃষকদেরকে তাদের প্রতিষ্ঠান প্রাঙ্গণ ব্যবহার করার সুযোগ করে দেবেন।”

নির্দেশনায় আরও বলা হয়, এ পরিপ্রেক্ষিতে বোরো ধান আহরণে কৃষকদের সর্বাত্মক সহায়তা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

এসএসসির ভূগোল ও পরিবেশ পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ১১ মে ২০২৬
দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসছে: শিক্ষামন্ত্রী
  • ১১ মে ২০২৬
পবিপ্রবিতে ভিসিবিরোধী আন্দোলনকারী বিএনপিপন্থীদের ওপর আরেক অ…
  • ১১ মে ২০২৬
প্রো-ভিসি পদে বহিরাগত নয়- জাতীয়তাবাদী আদর্শের কাউকে চায় গাক…
  • ১১ মে ২০২৬
ইউজিসির গবেষণা প্রকল্প পেলেন রাবিপ্রবির দুই শিক্ষক
  • ১১ মে ২০২৬
ফের শান্ত-মুমিনুলের আধিপত্য, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9