ঈদের ছুটিতে শিক্ষক-কর্মকর্তাদের কর্মস্থলে থাকতে হবে: মাউশি

২২ জুলাই ২০২০, ০৮:২৬ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) © লোগো

আসন্ন ঈদের ছুটিতে সরকারি ও বেসরকারি পর্যায়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষক, মাঠ কর্মকর্তা ও কর্মচারীরা কর্মস্থল ত্যাগ করতে পারবে না। আজ বুধবার (২২ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এই নির্দেশ দিয়েছে। অন্যদিকে বন্যার সময় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে আবারও নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশির আদেশে বলা হয়, চলমান বন্যা পরিস্থিতির কারণে এবং কোভিড-১৯ ভাইরাস রোগের বিস্তার রোধে সকল পর্যায়ের কর্মকর্তা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আসন্ন ঈদুল আজহার সরকারি বা ঐচ্ছিক ছুটিতে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

প্রসঙ্গত, আগামী ১ জুলাই পবিত্র ঈদুল আজহা। ঈদের এই সময় তিনদিন ছুটি থাকে। ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন। অন্যদিকে, করোনার কারণে আগামী ৬ আগস্ট পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • ০৬ অক্টোবর ২০২৬
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ২৯ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শাহবাগ থানায় ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের ৫ নেতাকর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
  • ০৬ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে, আবেদন ৩১ অক্টোবর পর্…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেসির যে ৪ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
  • ০৬ অক্টোবর ২০২৬