এমপিও ছাড়া আরও ৩টি কলেজ অনুমোদন

১৬ জুলাই ২০২০, ০৫:৪২ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

নতুন করে আরও ৩টি কলেজ স্থাপনের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কলেজ পরিচালনা ও প্রতিষ্ঠার সাথে সরকারের কোনো আর্থিক সংশ্লেষ না রাখার শর্ত জুড়ে দেয়া হয়েছে। এসব কলেজের শিক্ষক-কর্মচারীরা এমপিও দাবি করতে পারবেন না। কুমিল্লা, রাজশাহী ও বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সুপারিশে এসব কলেজ স্থাপনের অনুমতি দিতে সম্মতি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

কলেজ ৩টি হলো- রাজশাহী গোদাগাড়ী উপজেলার আরশাদ আলী মেমোরিয়াল কলেজ, পটুয়াখালীর বাউফলের ইখতিয়ার উদ্দিন কলেজ এবং কুমিল্লার আদর্শ সদর এলাকার কুমিল্লা আইডিয়াল কলেজ।

জানা গেছে, পাঠদানের অনুমতি চাওয়ার আগেই অধ্যক্ষসহ প্রয়োজনীয় প্রশাসনিক জনবল নিয়োগ, জমি ক্রয়, অবকাঠামো নির্মাণ এবং শিক্ষা উপকরণ তৈরির শর্তে কলেজগুলো স্থাপনের অনুমতি দেয়া হয়েছে।

এছাড়া কলেজ ব্যক্তির নামে হলে নামকরণের জন্য জেলা শিক্ষা কর্মকর্তা ও অধ্যক্ষের যৌথ স্বাক্ষরে ১৫ লাখ টাকা ব্যাংকে জমা দিতে বলা হয়েছে। কলেজ পরিচালনা ও প্রতিষ্ঠার সঙ্গে সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না বলেও বলা হয়েছে কলেজগুলোকে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬