বন্যা দুর্গত এলাকায় আশ্রয়কেন্দ্র হিসাবে স্কুল-কলেজ খুলে দেয়ার নির্দেশ

১০ জুলাই ২০২০, ০১:৪২ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) © ফাইল ফটো

দেশের উত্তরাঞ্চলে পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে গিয়ে অধিকাংশ অঞ্চল এখন বন্যার কবলে । সাধারণ মানুষের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসাবে বন্যা দুর্গত এলাকার সব স্কুল-কলেজ খুলে দেয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এদিকে জেলা শিক্ষা কর্মকর্তাদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুল কলেজের তালিকা ই-মেইলে অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে। একইসাথে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সার্বিক সহযোগিতা নির্দেশ দেয়া হয়েছে সব সরকারি বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক কর্মচারীদের।

শুক্রবার (১০ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি সব প্রতিষ্ঠানের প্রধান এবং মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের জানানো হয়েছে।

মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা দুর্গত এলাকার সব স্কুল ও কলেজ সংশ্লিষ্ট এলাকার ক্ষতিগ্রস্ত জনসাধারণের অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে জরুরি ভিত্তিতে খুলে দিতে হবে। স্থায়ী আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসাররা ই-মেইলে (dsheflood2019@gmail.com) অধিদপ্তরের পাঠাবেন এবং আঞ্চলিক পরিচালক ও পরিচালকের নিকট অনুলিপি দেবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্যা দুর্গত এলাকায় অবস্থিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল পর্যায়ের দপ্তর ও সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সম্পক্ত থেকে প্রয়োজনীয় সহযােগিতা দেবেন।

 

 

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
  • ১১ মে ২০২৬
পদ্মা সেতুর গৌরবগাথা সংরক্ষণে জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জ…
  • ১১ মে ২০২৬
হামে নিশ্চিত ও সন্দেহজনক আক্রান্ত-মৃত্যুর পার্থক্য কী?
  • ১১ মে ২০২৬
রাজধানীতে এআইনির্ভর ট্রাফিক কন্ট্রোলিং সিস্টেমে এক সপ্তাহে …
  • ১১ মে ২০২৬
স্কুল ড্রেসে মসজিদে টিকটক ছাত্রীর, টিসি দিল বিদ্যালয়
  • ১১ মে ২০২৬
উন্মুক্ত আলোচনার মাধ্যমেই সিদ্ধান্তে পৌঁছাতে চান ইউজিসি চেয়…
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9