সরকারি কলেজগুলোকে অনলাইনে ক্লাস নিতে মাউশির কঠোর নির্দেশনা

১৯ জুন ২০২০, ১২:০৯ AM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) © লোগো

দেশের সব সরকারি কলেজের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নিতে পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত এক নির্দেশনা দিয়ে বলছে, করোনার কারণে মাউশির পক্ষ থেকে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তবে অনেক প্রতিষ্ঠান আদৌ তা অনুসরণ করেনি, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন বিরোধী।

নির্দেশনায় বলা হয়েছে, নোভেল করোনাভাইরাসে (কভিড-১৯) বৈশ্বিক সংকটের কারণে প্রতিষ্ঠানগুলো সরকারের সাধারণ ছুটি ঘোষণার কারণে বন্ধ রয়েছে। এতে উচ্চ মাধ্যমিকসহ ডিগ্রি ও অনার্স কোর্সের সব শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।

তবে অনেক প্রতিষ্ঠান আদৌ তা অনুসরণ করেনি, যা প্রধানমন্ত্রীর অনুশাসন বিরোধী। এছাড়াও অনলাইন ক্লাসের ক্ষেত্রে কোনো প্রকার ধর্মীয় উস্কানিমূলক, সাম্প্রদায়িক মনোভাবাপন্ন সংলাপ, ছবি বা কনটেন্ট ব্যবহার না করা; মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী কোনো কর্মকাণ্ড, প্রচারণা ও উপস্থাপনা যাতে না থাকে এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডবিরোধী কোনো বক্তব্য সংলাপ, ছবি ও কনটেন্ট ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, দেশের নির্বাচিত ২৪টি সরকারি কলেজের অধ্যক্ষদের অনলাইনে ক্লাস নেওয়া, ভিডিও নির্মাণ ও চ্যানেলে আপলোড করাসহ অন্য বিষয়ে ব্যবস্থা নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দিষ্ট ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
  • ১১ মে ২০২৬
পদ্মা সেতুর গৌরবগাথা সংরক্ষণে জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জ…
  • ১১ মে ২০২৬
হামে নিশ্চিত ও সন্দেহজনক আক্রান্ত-মৃত্যুর পার্থক্য কী?
  • ১১ মে ২০২৬
রাজধানীতে এআইনির্ভর ট্রাফিক কন্ট্রোলিং সিস্টেমে এক সপ্তাহে …
  • ১১ মে ২০২৬
স্কুল ড্রেসে মসজিদে টিকটক ছাত্রীর, টিসি দিল বিদ্যালয়
  • ১১ মে ২০২৬
উন্মুক্ত আলোচনার মাধ্যমেই সিদ্ধান্তে পৌঁছাতে চান ইউজিসি চেয়…
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9