শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার নিয়ে সুখবর দিল মাউশি

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মিউচুয়াল ট্রান্সফার বা পারস্পারিক বদলি নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। চলমান বদলি কার্যক্রম শেষে মিউচুয়াল ট্রান্সফার শুরু করা হবে বলে জানিয়েছে মাউশি।

বুধবার (০২ সেপ্টেম্বর) মাউশির একটি সূত্র জানিয়েছ, শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ হওয়ার ১০ কার্যদিবসের মধ্যে মিউচুয়াল ট্রান্সফারের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর যারা বদলি হতে ইচ্ছুক তাদের কাছ থেকে আবেদনগ্রহণ করা হবে। আবেদনের প্রেক্ষিতে শিক্ষকরা মিউচুয়াল ট্রান্সফার হতে পারবেন।

আরও পড়ুন: শিক্ষকদের আগস্ট মাসের বেতন বিল এজি অফিসে, পাবেন যেদিন

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘চলমান বদলি কার্যক্রম শেষে দ্রুত মিউচুয়াল ট্রান্সফার শুরু হবে। শিক্ষকদের হাতে লিখে বদলির জন্য আবেদন করতে হবে। আবেদন আঞ্চলিক কার্যালয় নাকি মাউশিতে দিতে সে বিষয়টি পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬