শিক্ষকদের আগস্ট মাসের বেতন বিল এজি অফিসে, পাবেন যেদিন

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন এটি অ্যাকাউন্টেন্ট জেনারেল (এজি) অফিসে পাঠানো হবে। এজি অফিসের অনুমোদন শেষে বেতনের অর্থ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অনুদান বন্টনকারী ব্যাংকগুলোতে পাঠানো হবে।

বুধবার (০২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, বুধবার সকালে শিক্ষকদের আগস্টের বেতন-ভাতার বিলে স্বাক্ষর করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরবর্তীতে মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত জিও মাউশিতে পাঠানো হয়। মাউশি সেটি এজি অফিসে পাঠিয়েছে দুপুরে। এজি অফিসের অনুমোদন পেলে আগামী সপ্তাহে শিক্ষক-কর্মচারীরা আগস্ট মাসের বেতন পেতে পারেন।

এ বিষয়ে জানতে চাইলে মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার বিল এজি অফিসে পাঠানো হয়েছ। এজি অফিস অনুমোদন দেওয়ার পর তারা বেতন পাবেন।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬