নজরুল বর্ষ ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কর্মসূচি নির্ধারণ করল মন্ত্রণালয়, বাস্তবায়নে মাউশির নির্দেশনা

০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ PM
মাউশি

মাউশি © সংগৃহীত

নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। এ আয়োজনের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্ধারিত নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে। 

মঙ্গলবার (৩১ আগস্ট) এক চিঠিতে এ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছে মাউশি। চিঠিটি মাউশির সব অঞ্চলের পরিচালক, মাধ্যমিক শাখার উপপরিচালক ও সব জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করতে হবে। আয়োজনের লক্ষ্যে এ সংক্রান্ত নির্দেশিকা  প্রেরণ করা হলো। নির্দেশিকা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নির্দেশিকা দেখুন এখানে

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬