শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ, উপজেলার ৫ মাঠের তথ্য দেওয়ার নির্দেশ মাউশির

৩০ আগস্ট ২০২৬, ০১:০১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৬, ০১:০৩ PM
মাউশি

মাউশি © টিডিসি সম্পাদিত

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ আয়োজনকে সামনে রেখে দেশের প্রতিটি উপজেলায় পাঁচটি করে মাঠ প্রস্তুত আছে কি না, সেই তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রবিবার (৩০ আগস্ট) মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক অধ্যাপক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ আয়োজনের জন্য প্রতিটি উপজেলায় পাঁচটি মাঠ প্রস্তুত আছে কি না, তা মাধ্যমিক/থানা শিক্ষা কর্মকর্তাদের সরেজমিনে পরিদর্শন করতে হবে। পরিদর্শনের পর এ বিষয়ে সঠিক প্রতিবেদন আঞ্চলিক পরিচালকের মাধ্যমে [email protected] ই-মেইলে পাঠাতে হবে। ।

নির্দেশনাটি বাস্তবায়নের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক, উপপরিচালক (মাধ্যমিক) এবং সব জেলার জেলা শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬