ইএফটিতে বেতন: তিন দিনের মধ্যে আগস্টের বিল সাবমিটের নির্দেশ মাউশির

১৮ আগস্ট ২০২৬, ০৪:৫৪ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বিল আগামী তিন দিনের মধ্যে সাবমিট করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (১৮ আগস্ট) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও-এর অর্থ ২০২৫ সালের ১ জানুয়ারি হতে EFT-তে প্রদান করা হচ্ছে। প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ড-এর মাধ্যমে EMIS সিস্টেমের MPO-EFT মডিউলে লগ-ইন করে Bill Submit করেন। এক্ষেত্রে, প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য আলাদা আলাদাভাবে বিধিমোতাবেক প্রাপ্য এমপিও-এর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করেন। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত তথ্য অনুসারে এমপিও-এর অর্থ EFT-তে শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হয়।

এতে বলা হয়, প্রতিষ্ঠানের এমপিও তালিকায় বিদ্যমান শিক্ষক-কর্মচারীদের মধ্যে কেউ মৃত্যুবরণ বা পদত্যাগ করলে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট মাসে বিধিমোতাবেক তাঁর প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করবেন। এছাড়া, সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বিধিমোতাবেক কোনো শিক্ষক-কর্মচারীর আংশিক বা সম্পুর্ণ বেতন কর্তন/বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রধান Bill Submit অপশনে তা উল্লেখ করবেন। শিক্ষক-কর্মচারীর এমপিও-এর অর্থ EFT-তে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও-এর অর্থ EFT-তে প্রেরিত না হলে বা অতিরিক্ত অর্থ প্রেরিত হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে।

এতে আরও বলা হয়, আগামী ২১ আগস্টের মধ্যে এমপিও বিল অনলাইনে সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬