ফেসবুকে পোস্ট দেওয়ায় শিক্ষককে শোকজ মাউশির

০৩ আগস্ট ২০২৬, ১০:৫৪ AM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার (৩ আগস্ট) মাউশির শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-২) মওদুদ আহম্মেদ স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

শোকজপ্রাপ্ত শিক্ষক হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার হায়দরনগর কলাকান্দি আসমাতুননেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শরীরচর্চা) মো. আবু তালেব (ইনডেক্স: N1134733)।

আদেশে বলা হয়েছে, সহকারী শিক্ষক মো. আবু তালেব তার সাম্প্রতিক ফেসবুক পোস্টে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইন বা সাইবার আইন এবং বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকগণের চাকরির শর্ত বিধিমালা, ১৯৭৯ লঙ্ঘনের অভিযোগে কেন তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।

মাউশি তাকে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর জবাব পাঠানোর নির্দেশ দিয়েছে। এ বিষয়ে জারি করা আদেশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দাখিল না করলে প্রচলিত বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

ট্যাগ: মাউশি
এনসিপিতে নারীদের কোণঠাসার অভিযোগ, কাদের দুষলেন দিনা?
  • ০৫ নভেম্বর ২০২৬
‘ওয়ালটন হাউজফুল অফার’— ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য প…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্বনাথের মিসের মহড়া, হতাশায় শেষ বাংলাদেশের প্রথমার্ধ
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেটা প্রাইভেসি নিয়ে রবির প্রতিযোগিতা, পুরস্কার পেল সেরা ১০ …
  • ০৫ নভেম্বর ২০২৬
প্রতিষ্ঠাবার্ষিকীতে গণসংহতি আন্দোলনের দুই মাসব্যাপী কর্মসূচ…
  • ০৫ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় সরকার: মাহ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950