শিক্ষকদের জুন মাসের বেতন প্রস্তুত হয় ২৩ জুন, চারদিন পর মন্ত্রণালয়ে গেল আজ

২৮ জুন ২০২৬, ০৫:০৫ PM , আপডেট: ২৮ জুন ২০২৬, ০৫:৩২ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন গত ২৩ মে প্রস্তুত হয়েছিল। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আজ রবিবার। ফলে কেন মাউশির প্রস্তাব পাঠাতে বিলম্ব হলো সেই প্রশ্ন উঠেছে।

মাউশির এডুকেশন ম্যানেজ ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্রে জানা গেছে, জুন মাসে কত শিক্ষক-কর্মচারীকে বেতন-ভাতা দিতে হবে, কত টাকা প্রয়োজন হবে সে বিষয়টি গত ২৩ জুন লিখিতভাবে মাউশির প্রশাসন শাখায় পাঠানো হয়। পরবর্তীতে চারদিন পর আজ রবিবার এ বিষয়টি প্রস্তাব আকারে মন্ত্রণালয়ে পাঠায় মাউশি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘২৩ জুন সকালে মাউশির সাধারণ প্রশাসন শাখায় শিক্ষক-কর্মচারীদের এমপিওর সারসংক্ষেপ পাঠানো হয়। তবে কি কারণে আজ প্রস্তাব পাঠানো হয়েছে সেটি মাউশি ভালো বলতে পারবে।’

শিক্ষকদের জুন মাসের বেতনের প্রস্তাব দেরিতে মন্ত্রণালয়ে পাঠানোর কারণ জানতে চাইলে মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) শামীম আল মামুন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘গত ২৪ জুন আমি জয়েন করেছি। আইডি-পাসওয়ার্ড বুঝে পেয়েছি ২৫ জুন। এছাড়া আগামীকাল প্রধানমন্ত্রীর অনুষ্ঠান রয়েছে, সেটি নিয়ে মাউশির সব কর্মকর্তা ব্যস্ত সময় পার করছেন। এজন্য বেতনের প্রস্তাব পাঠাতে বিলম্ব হতে পারে।’

জানা গেছে, স্কুল-কলেজের ৩ লাখ ৯২ হাজার ২৯৩ শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরমধ্যে স্কুলে ৩ লাখ ৪ হাজার ৩৫৭ জন ও কলেজে ৮৭ হাজার ৯৩৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছে। 

প্রজেক্ট কোঅর্ডিনেটর নিয়োগ দেবে আইন ও সালিশ কেন্দ্র, আবেদন …
  • ২৮ জুন ২০২৬
পদ্মার পাড়ে তিন রুয়েট শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা, থানায় …
  • ২৮ জুন ২০২৬
২ বছরেও আলোর মুখ দেখেনি শহিদ আবু সাঈদ তোরণ-জাদুঘর ও স্মৃত…
  • ২৮ জুন ২০২৬
একযোগে ডিআইজিসহ ২১ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি
  • ২৮ জুন ২০২৬
পুলিশ ক্যাডারে দ্বিতীয় হলেন শিক্ষার হুমায়ুন কবির
  • ২৮ জুন ২০২৬
‘কালের কণ্ঠ-বাংলাদেশ প্রতিদিনে’র সংবাদ নিয়ে বিবৃতি দিল জাম…
  • ২৮ জুন ২০২৬