৮ হাজার দল থেকে সেরা ১০টি, কাল সুশিক্ষা ও উদ্ভাবনীতে পুরস্কার পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা

২৮ জুন ২০২৬, ০৩:৩১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © এআই সৃষ্ট ছবি

দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং স্টার্টআপ সংস্কৃতিকে উৎসাহিত করতে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড আইডিয়া শোকেসিং’ কর্মসূচির জাতীয় পর্ব আগামীকাল অনুষ্ঠিত হবে। এ আয়োজনে সারাদেশের ৮ হাজার ২৯টি অংশগ্রহণকারী দলের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত সেরা ১০টি দলকে ট্রফি প্রদান করা হবে। পাশাপাশি সৃজনশীল শিক্ষা ও উদ্ভাবনে অবদানের স্বীকৃতি হিসেবে নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে ‘সু-শিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার’ এবং ‘উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার’।

রবিবার (২৮ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ-সংক্রান্ত এক চিঠিতে এ তথ্য জানিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সোমবার (২৯ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ের এই আয়োজন অনুষ্ঠিত হবে। এতে জেলা ও মহানগর পর্যায় থেকে নির্বাচিত সেরা ১০০টি দল তাদের স্টার্টআপ, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন করবে। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে এসব দলের মধ্য থেকেই সেরা ১০টি দল নির্বাচিত হবে।

এতে আরও বলা হয়, বিজয়ী ১০টি দলকে ট্রফি প্রদান করা হবে। এছাড়া ‘সু-শিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার’-এর জন্য নির্বাচিত শিক্ষকরা পাবেন ৩০ হাজার টাকা ও একটি সনদপত্র। একইভাবে ‘উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার’-এর জন্য মনোনীত শিক্ষার্থীদের দেওয়া হবে ২০ হাজার টাকা এবং একটি সনদপত্র।

মাউশি জানায়, শিক্ষার্থীদের ব্যক্তিগত দক্ষতা (পার্সোনাল স্কিল) বিকাশ, আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে সৃজনশীল, বিশ্লেষণধর্মী ও সমস্যা সমাধানভিত্তিক শিক্ষায় উৎসাহিত করার উদ্দেশ্যে দেশব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। প্রতিটি দলে ছিলেন তিনজন শিক্ষার্থী ও দুজন শিক্ষক।

উল্লেখ্য, গত ১২ জুন দেশের ৫২১টি উপজেলা ও মহানগরীর শিক্ষা থানায় একযোগে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয় ৮ হাজার ২৯টি দল। এতে অংশগ্রহণ করেন ২৭ হাজার ২০৪ জন শিক্ষার্থী এবং ১৬ হাজার ৫৮ জন শিক্ষক। পরে উপজেলা পর্যায় থেকে নির্বাচিত ৫৪৬টি দল ১৪ জুন জেলা পর্যায়ে তাদের স্টার্টআপ, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। জেলা ও মহানগর পর্যায়ের মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত সেরা ১০০টি দল নিয়ে আগামীকাল অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেখানে অংশগ্রহণকারী দলগুলো তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করবে এবং সেখান থেকেই চূড়ান্তভাবে সেরা ১০টি দল নির্বাচন করা হবে।  

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনু…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীসহ দেশের যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়িভাড়া-শিক্ষা ভাতা বৃদ্ধির দাবি সরকারি চাকরিজীব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
৬ শিক্ষক-গবেষককে অ্যাওয়ার্ড দিল ইউনিভার্সিটি অব এশিয়া প্যাস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কবি নজরুলকে নিয়ে লেখা ৯৭ বছরের পুরোনো মানপত্রটি এখন চবিতে
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’, বলার কয়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9