শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

২৪ এপ্রিল ২০২৬, ০৭:২১ PM , আপডেট: ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০৮ PM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার আনুষ্ঠানিকবাবে উদ্বোধন হবে আগামীকাল শনিবার। তবে এর আগেই টেলিটকের সংশ্লিষ্ট ওয়েবসাইটে বদলি সফটওয়্যার উন্মুক্ত অবস্থায় দেখা গেছে। অর্থাৎ ওয়েবসাইটের লিংকে প্রবেশ করে সফটওয়্যারের ড্যাশবোর্ড দেখা যাচ্ছে।

জানা গেছে, শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় বদলি সফটওয়্যার উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সংস্থাটির আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে জেলা এবং উপজেলা শিক্ষা অফিসে চিঠি পাঠাবে। এর মাধ্যমে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ শুরু হবে। ১৫ দিনের মধ্যে এ কার্যক্রম শেষ করার পরিকল্পনা করেছে মাউশি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের পাঠাতে যাওয়া চিঠি প্রস্তুত। আগামী সপ্তাহে চিঠি পাঠানো হতে পারে।’

WhatsApp Image 2026-04-24 at 7-44-27 PMWhatsApp Image 2026-04-24 at 7-44-27 PM (2)

WhatsApp Image 2026-04-24 at 7-44-26 PM

সফটওয়্যার দেখুন এখানে ।

জানা গেছে, আগে শিক্ষক নিয়োগের জন্য প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারতেন শিক্ষকরা। এনটিআরসিএ প্রকাশিত প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এ সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। নীতিমালাটি পুনরায় সংশোধন করে আগামী সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মাউশির এক কর্মকর্তা।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬